ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 120
139

কুয়েতে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত হয়েছে। যদিও ইরান দাবি করেছে, তারা এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র-ইসরায়েল।

আল জাজিরার জানায় কুয়েত সিটি থেকে ৩২ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে কুয়েতের আল জাহরা শহরে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পরে ঘন ধোঁয়া উঠছে। অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে যে এটি মার্কিন এফ -১৫ ছিল।

সোমবার (২ মার্চ) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে যুদ্ধবিমান বিধ্বস্তের বিষয়টি জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বিমানে থাকা পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

মিসাইল হামলায় ২০ খেলোয়াড় ও কোচের মৃত্যু

তবে, এ ঘটনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা কুয়েতি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর সূত্রগুলো জানিয়েছে, পাইলটরা আমেরিকান বা ইসরায়েলি হতে পারেন। তবে ক্রু বা পাইলটদের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অপরদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইরান দাবি করেছে যে, তারা একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

আপডেট সময় : ০১:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬