ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ,যুদ্ধ বন্ধের আহ্বান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 84
108

ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের পর এক বিবৃতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৭ মার্চ) বাংলাদেশ সময় রাত ৩টার দিকে অনুষ্ঠিত এই ফোনালাপে পুতিন ইরানে দ্রুত সহিংসতা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কূটনীতির পথে ফেরার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

ক্রেমলিন থেকে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়া মধ্যপ্রাচ্যে বলপ্রয়োগের রাজনীতি ত্যাগ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করছে। প্রেসিডেন্ট পুতিন ইরানের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বর্তমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি রুশ প্রেসিডেন্টকে অবহিত করেন।

হরমুজ প্রণালি খোলা, তবে মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলা চলবে: ইরান

উল্লেখ্য, ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ২১ দিনব্যাপী সংলাপ কোনো সমঝোতা ছাড়াই গত ২৭ ফেব্রুয়ারি শেষ হয়। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন বাহিনী ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েলি বাহিনী ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।

পাল্টা জবাব হিসেবে ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি অনুযায়ী, এই সংঘাতময় পরিস্থিতিতে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ,যুদ্ধ বন্ধের আহ্বান

আপডেট সময় : ০১:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬