যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়: আইআরজিসি
- আপডেট সময় : ১১:২৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / 38
যুদ্ধের সময়সীমা নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাব দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা বলেছে, ওয়াশিংটন নয়, বরং তেহরানই নির্ধারণ করবে কবে এই যুদ্ধের অবসান হবে।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি ট্রাম্পের মন্তব্যকে অভ্যন্তরীণ ও আঞ্চলিক চাপ সামলানোর একটি ভুল চেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মূল নিয়ন্ত্রণ দৃঢ়ভাবে তেহরানের হাতেই রয়েছে। তসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী নায়েনি ঘোষণা করেন, “আমরাই এই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব।”
তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী এই অঞ্চল থেকে আক্রমণকারী এবং তাদের মিত্রদের কাছে এক লিটার তেলও রপ্তানির অনুমতি দেবে না। তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণের জন্য তাদের এই চেষ্টা “সাময়িক ও নিষ্ফল” হবে বলেও জানান তিনি।
ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষের’ আভাসে তেলের দাম কমলো প্রায় ৯ শতাংশ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমে গেছে বলে ট্রাম্প যে দাবি করেছেন, আইআরজিসি মুখপাত্র সেটিও অস্বীকার করেছেন। তিনি বলেন, “যুদ্ধের শুরুর দিকের তুলনায় এখন আরও বেশি সংখ্যায় এবং এক টনেরও বেশি ওজনের ওয়ারহেডসহ প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র) নিক্ষেপ করা হচ্ছে।” সূত্র: আলজাজিরা




















এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ