সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: আব্দুল্লাহ তাহের
- আপডেট সময় : ০২:০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 40
সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই। তিনি স্বৈরাচারের দোসর। বিএনপি কেন তাকে দিয়ে ভাষণ দেওয়াচ্ছে আমাদের বোধগম্য নয়।
আজ বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে বিরোধী দলের সংসদীয় বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন ডা. আব্দুল্লাহ তাহের।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় বৈঠক শুরু
বৈঠকে আলোচনার বিষয়ে তিনি বলেন, সংসদে আমাদের এমপিদের ভূমিকা কী হওয়া, সেই ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু অধিকাংশ সংসদ সদস্য নতুন, সে কারণে সংসদের ফরমালিটিজ, ক্রাইটেরিয়া, ভাষা-এসব বিষয়ে কিছুটা বুঝিয়ে দিয়েছি।
স্পিকারের বিষয়ে তিনি আরও বলেন, এ বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছেছি। যখন প্রস্তাব আসবে জানাবো।
























এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ