ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তিপ্রক্রিয়া বৈধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 52

হাইকোর্টের পর এবার আপিল বিভাগও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তিসম্পর্কিত চলমান প্রক্রিয়া বৈধ বলে আদেশ দিয়েছেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে হাইকোর্টও এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেওয়া বৈধ বলে রায় দিয়েছিলেন। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলে শুনানি শেষে তা খারিজ করে দেন আপিল বিভাগ।

গতকাল বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সংক্রান্ত রুল খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।

দেশের বাজারে স্বর্ণের দরপতন

এনসিটির ব্যবস্থাপনা দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়র্লডকে দেওয়া সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান রিট করেছিলেন। রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত রায় দেন।

পরে হাইকোর্টের তৃতীয় একটি একক বেঞ্চ বিদেশি কোম্পানির কাছে দেওয়ার প্রক্রিয়াকে বৈধ বলে রায় দেন। সেই রায় আপিল বিভাগেও বহাল থাকল।

অন্তর্বর্তী সরকারের শেষের দিকে হাইকোর্টের রায়কে অমান্য করে আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি টার্মিনাল ইজারা না দিতে অনির্দিষ্টকালের কবিরতিতে যান বন্দর শ্রমিকরা। এতে অচলাবস্থায় পড়ে বন্দরের স্বাভাবিক কার্যক্রম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তিপ্রক্রিয়া বৈধ

আপডেট সময় : ১১:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬