ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 39

আগামী মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রাক-মৌসুমি বায়ুর প্রভাবে এই সময় ঝড় বৃষ্টি হয় বলে জানায় সংস্থাটি।

আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না এবং তা দীর্ঘসময় স্থায়ী হওয়ার সম্ভাবনাও কম। মূলত কালবৈশাখীর এই মৌসুমে স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হওয়ার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে কালবৈশাখী শুরু হয়ে গেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এটি দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে চলতে পারে। তিনি বলেন, ‘এটি এই সময়েরই একটি বৈশিষ্ট্য যে, স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে সাময়িক সময়ের জন্য ঝড়-বৃষ্টি হয়। আজ ঢাকার কাছাকাছি মেঘ সৃষ্টি হলেও বৃষ্টি হয়নি, তবে রাজধানী ও এর আশেপাশে বৃষ্টির সম্ভাবনা এখনও রয়ে গেছে।’

এদিকে আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বজ্রপাতের বিষয়েও সতর্ক করা হয়েছে।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে স্পিকার-ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে, ৪৭ মিলিমিটার। এছাড়া দিনাজপুরে ১৮, বগুড়ায় ১৪ এবং ফেনীতে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এদিকে দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে, ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

আপডেট সময় : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬