আগস্ট থেকে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়াবে ওপেক প্লাস
- আপডেট সময় : ০১:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 10
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাব কাটিয়ে বিশ্ব জ্বালানি বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এরই প্রেক্ষাপটে ওপেক প্লাস জোটের সাতটি সদস্য দেশ আগামী আগস্ট মাস থেকে বিশ্ববাজারে প্রতিদিন ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদন ও সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে।
রবিবার (৬ জুলাই) অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকে সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া এবং ওমানের কর্মকর্তারা বৈশ্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেন।
২০২৩ সালে তেলের উৎপাদন কমানোর যে ধারা শুরু হয়েছিল, তা থেকে বেরিয়ে আসতে গত পাঁচ মাসে এটি তাদের টানা পঞ্চম উৎপাদন বৃদ্ধির ঘোষণা। আগামী ২ আগস্ট পরিস্থিতি পর্যালোচনায় তারা পুনরায় বৈঠকে বসবেন।
গত ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এরপর থেকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।
গত এপ্রিলে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়ালেও, বর্তমানে তা যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ৭২ ডলারে নেমে এসেছে।
যুদ্ধের সময় হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় ওপেক প্লাস সদস্যদের উৎপাদন ব্যাপক হারে হ্রাস পায়। ফেব্রুয়ারিতে যেখানে তাদের উৎপাদন ছিল ৪ কোটি ২৭ লাখ ব্যারেল, মে মাসে তা ৩ কোটি ৩১ লাখ ব্যারেলে নেমে আসে।
তবে আগামী আগস্ট মাস থেকে ওপেক প্লাস জোটের তেল উৎপাদন বৃদ্ধির এমন ঘোষণায় বিশ্ব জ্বালানি বাজারে এরই মধ্যে স্বস্তির বাতাস বইতে শুরু করেছে। সূত্র: আলজাজিরা

























নোয়াখালীতে শিশু আসমা ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড