ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে ৬ আরোহীর সবাই নিহত

- আপডেট সময় : ১০:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 64
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন বিমান বাহিনীর ‘কেসি-১৩৫’ রিফুয়েলিং এয়ারক্রাফটের নিখোঁজ দুই সদস্যসহ মোট ছয় আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আজ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে আরোহীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।
উত্তর ইসরায়েলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৩০
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি কোনো ‘শত্রুপক্ষ’ কিংবা ‘ফ্রেন্ডলি ফায়ারের’ (নিজেদের ভুলবশত আক্রমণ) শিকার হয়নি। দুর্ঘটনার কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত চলছে।
নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সামরিক রীতি অনুযায়ী, পরিবারের সদস্যদের অবগত করার ২৪ ঘণ্টা পর তাদের নাম-পরিচয় জনসমক্ষে আনা হবে বলে জানিয়েছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।






















