বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ডলার
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
- / 52
মার্চ মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ডলার। মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮২ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার।
জ্বালানিতে অতিরিক্ত অর্থ খরচের কথা আইএমএফকে জানিয়েছে বাংলাদেশ
প্রসঙ্গত, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫২৮ কোটি ১০ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৭০ শতাংশ।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
ট্যাগস :
ডলার

























Iranian Embassy in Turkey: NATO’s claims on Iran’s nuclear program and the Strait of Hormuz are baseless