ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালা‌নিতে অ‌তি‌রিক্ত অর্থ খরচের কথা আইএমএফকে জা‌নিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 60

মধ্যপ্রা‌চ্যের চলমান সংক‌টের ম‌ধ্যে দে‌শের জ্বালা‌নি আমদা‌নি‌তে অ‌তি‌রিক্ত অর্থ খরচ হ‌বে, তা আইএমএফকে জা‌নি‌য়ে‌ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে আইএমএফের প্রতি‌নি‌ধিদ‌লের স‌ঙ্গে বৈঠ‌কের পর সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে এ কথা বলেন মন্ত্রী।

আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের নেতৃ‌ত্বে এক‌টি প্রতি‌নি‌ধিদল শুরু‌তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প‌রে অর্থমন্ত্রীর স‌ঙ্গে বৈঠ‌কে ব‌সেন আইএমএফের প্রতি‌নি‌ধিদল।

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেছেন, ব্যবসা সহজ করা, খরচ কমানোসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা বাজেটে প্রতিফলিত হবে। তিনি বলেন, জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ সংস্থানের বিষয়েও আলোচনা হয়েছে। ওয়াশিংটনে বিস্তারিত আলোচনা হবে।

তেলকাণ্ড: কৃত্রিম সংকট, নাকি ব্যবস্থাপনায় সমস্যা

এ ছাড়া তিনি জ্বালানি সংকট প্রসঙ্গে বলেন, সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ায় যুদ্ধের কারণে জ্বালানি সংকট সত্ত্বেও ঈদে পরিবহন সংকট ও দ্রব্যমূল্যের সমস্যা হয়নি। সবাইকে সংযমী ও সহানুভূতিশীল হতে হবে।

আইএমএফের ঋণ ছা‌ড় নি‌য়ে মন্ত্রী জানান, ওটা জুলাই‌তে আলাপ হ‌বে। পরে রি‌ভিউ জুলাই‌তে হ‌বে। এ‌প্রিলে ওয়া‌শিংট‌নে মি‌টিং আছে, সেখা‌নে আমরা এগু‌লো নি‌য়ে আলোচনা করব।

ঋণ কর্মসূচি আদায়ের প্রস‌ঙ্গে তি‌নি জানান, ওটা চল‌ছে। আলাপ-আলোচনা চল‌ছে। আইএমএফের যে শর্ত সেগু‌লো আমরা আলোচনা ক‌রে‌ছি। যতটুকু সম্ভব বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক প্রেক্ষাপ‌টে যেগু‌লো এখন সম্ভব নয় সেগু‌লো ক্রমান্ব‌য়ে কর‌তে হ‌বে। একস‌ঙ্গে সব করা যা‌বে না। কারণ, অর্থনী‌তি যে জায়গায় দাঁ‌ড়ি‌য়ে আছে সেখা‌ন থে‌কে উত্তরণ কর‌তে গে‌লে আমা‌দের‌কে আমা‌দের ম‌তো ক‌রে চিন্তা কর‌তে হ‌বে।

আমির খসরু ব‌লেন, উন্নয়ন প্রকল্প যেগু‌লো আছে সেগু‌লো থম‌কে গে‌ছে। অন্তর্বর্তী সরকা‌রের সময় অ‌নেক কিছু থম‌কে গে‌ছে, সেগু‌লো‌কে রিভাইব কর‌তে হ‌বে। আর এগু‌লো রিভাইব কর‌তে গে‌লে আমা‌দের অর্থনী‌তি‌কে একটা জায়গায় নি‌তে হ‌বে। অর্থনী‌তি‌কে একটা জায়গায় নেওয়ার জন্য এরইম‌ধ্যে আমরা কিছু পদ‌ক্ষেপ নি‌য়ে‌ছি, আরও কিছু পদ‌ক্ষেপ নি‌তে হ‌বে। আমরা যে পদ‌ক্ষেপগু‌লো সেটার প্রতিফলন বাজেটে দেখ‌তে পা‌বেন।

এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে তার দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে অর্থমন্ত্রী ড. আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জ্বালা‌নিতে অ‌তি‌রিক্ত অর্থ খরচের কথা আইএমএফকে জা‌নিয়েছে বাংলাদেশ

আপডেট সময় : ০৫:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬