ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 38

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা যুক্ত করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাতায়াতের সময় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িতে এই পতাকা উড়তে দেখা যায়। এছাড়া জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানেও তিনি পতাকাবাহী গাড়িতে চড়ে উপস্থিত হন।

এর আগে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণের পর তারা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।

স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনীতিক এবং শীর্ষ রাজনৈতিক নেতাসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি তিনি মন্ত্রিপরিষদের পক্ষ থেকেও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। সবশেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে উড়ল জাতীয় পতাকা

আপডেট সময় : ১২:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬