ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ চলতে দেবে ইরান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 67

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ পাঁচটি দেশের জাহাজ চলাচলে অভয় দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তানের পাশাপাশি নির্দিষ্ট কিছু ‘বন্ধুরাষ্ট্র’ এবং বিশেষ অনুমোদিত দেশের জন্য এই জলপথ খোলা থাকবে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, এই জলপথ পুরোপুরি বন্ধ থাকার পশ্চিমা দাবি সত্য নয় এবং বন্ধুরাষ্ট্রগুলোর জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করছে দেশটির সশস্ত্র বাহিনী। তিনি আরও জানান যে ভারত ও বাংলাদেশের মতো বন্ধুরাষ্ট্রগুলো তাদের সঙ্গে সমন্বয় করেছে এবং যুদ্ধের মধ্যেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরানের হামলা

বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এবং বড় অংশের এলএনজি এই পথ দিয়ে পরিবাহিত হলেও গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর এই প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ইরান। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও পণ্য সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বর্তমানে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই পথে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখছে। লয়েডস লিস্টের তথ্যমতে, স্বাভাবিক সময়ের তুলনায় এই পথে জাহাজ চলাচল ৯৫ শতাংশ কমে গেছে এবং কেপলারের তথ্য অনুযায়ী ১ থেকে ২৫ মার্চের মধ্যে মাত্র ১৫৫টি জাহাজ এই পথ অতিক্রম করেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন যে, এই অঞ্চল এখন একটি যুদ্ধক্ষেত্র। তাই ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা যুদ্ধের নেপথ্যে ভূমিকা রাখা নির্দিষ্ট কিছু উপসাগরীয় দেশের মতো যারা সরাসরি শত্রু বা এই যুদ্ধে জড়িত, তাদের জাহাজ এই পথে চলতে দেওয়া হবে না। সম্প্রতি ট্রানজিট অনুমতি না থাকায় সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানগামী একটি কনটেইনার জাহাজকে মাঝপথ থেকে ঘুরিয়ে দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড কোর। বর্তমানে এই পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে সরবরাহব্যবস্থা ভেঙে পড়ছে এবং খরচ বৃদ্ধিতে অনেক সরকার করোনা মহামারির মতো জরুরি সহায়তা দেওয়ার কথা ভাবছে। সূত্র: এনডিটিভি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ চলতে দেবে ইরান

আপডেট সময় : ০৪:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬