ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরানের হামলা

- আপডেট সময় : ০৪:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 68
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে শুরু হওয়া হামলাটি আইআরজিসির পরিচালিত অভিযানের ৮২তম পর্যায়।
এ পর্যায়ে মূলত ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সর্বশেষ হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল মৃত সাগরের (ডেড সি) দক্ষিণে অবস্থিত ইসরায়েলি কমান্ডের একটি শীর্ষ সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র।
পাকিস্তানের অনুরোধে ইরানের ২ কর্মকর্তাকে ‘হিটলিস্ট’ থেকে সরাল ইসরায়েল
এর পাশাপাশি, দেশটির পারমাণবিক অবকাঠামোর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বেশ কয়েকটি শিল্পকারখানায়ও একযোগে এ জোরালো হামলা চালানো হয়। ভোরে শুরু হওয়া এ আকস্মিক ও সুপরিকল্পিত হামলায় ইসরায়েলের ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তথ্যসূত্র: আলজাজিরা






















