ঢাকা ০৭:২১ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬ বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 108
126

দেশের ৬ বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ দেশের ছয়টি বিভাগে এবং পরবর্তী দিনগুলোতে আটটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকে পরবর্তী কয়েকদিন দেশের আটটি বিভাগের (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া শনিবার তাপমাত্রা সামান্য কমলেও রবিবার থেকে তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে। ৩০ মার্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ৩১ মার্চ থেকে তা আবারও বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৬ বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম

আপডেট সময় : ০৩:৫৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬