চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে ১টি এলএনজি ও ১টি এলপিজি জাহাজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / 46
চট্টগ্রাম বন্দরের জলসীমায় একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজ পৌঁছেছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ। তারা জানায়, আগামী তিন থেকে চারদিনের মধ্যে আরও দুইটি এলপিজি ও এলএনজির জাহাজ চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে।
এ ছাড়া তেলের সংকট নিরসনে ২৭ হাজার ৩০০ মেট্টিক টন ডিজেল নিয়ে আজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে এমটি ইউয়ান জিং হে নামে একটি জাহাজ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বিষয়টি নিশ্চিত করেছে। এ সময় বিপিসির কর্মকর্তারা বন্দরে উপস্থিত থাকবেন।
এদিকে জ্বালানী তেল নিতে আজও সকাল থেকে চাপ রয়েছে চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন গ্রাহকরা। চাহিদা মোতাবেক তেল না পাওয়ার অভিযোগ করছেন তারা।
ট্যাগস :
এলপিজি




















এনসিপির সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ