ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে সংঘর্ষে ১৩ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • / 152

ভারতের মধ্যাঞ্চলে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ১৩ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। বুধবার (৩রা মার্চ) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। দীর্ঘ দিন ধরে চলা সংঘাতে এ নিয়ে চলতি বছর ৫০ বিদ্রোহী নিহত হলো।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার একটি দুর্গম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। প্রায় ১৪ ঘণ্টা চলে এ বন্দুকযুদ্ধ। এসময় বিদ্রোহীদের বিপুল পরিমাণ রাইফেল, মেশিনগান, গ্রেনেড লঞ্চার ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান। মাওবাদীদের মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুসারে, এই বছর ভারতে ৫০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে। তাদের মধ্যে ৪৬ জন ছত্তিশগড়ে এবং আরো চারজন মহারাষ্ট্র রাজ্যে। ২০১০ সালে এ সংখ্যা ছিল ৯৬। এ ছাড়া সরকারি পরিসংখ্যান অনুসারে, গত এক দশকে বিদ্রোহীদের বার্ষিক নিহতের সংখ্যা দুই-তৃতীয়াংশেরও বেশি কমেছে।

নিউজটি শেয়ার করুন

ভারতে সংঘর্ষে ১৩ মাওবাদী নিহত

আপডেট সময় : ০১:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪