ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে আলোচিত চেয়ারম্যান সেলিম ছেলেসহ গণপিটুনিতে নিহত

চাঁদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
  • / 151

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান এবং বালু খেকো সেলিম খান ও তাঁর ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করার পর নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন। সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পাশের বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হন। সেখানেই জনতার পিটুনিতে নিহত হন সেলিম খান ও তাঁর ছেলে শান্ত খান।

আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌসীমানায় পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হন। এসব ঘটনায় তিনি জেলখাটেন, দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, ‘তাদের মৃত্যুর বিষয় আমরা জেনেছি। তবে আমাদের কেউ খবর দেয়নি। আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে যাইনি।’

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে আলোচিত চেয়ারম্যান সেলিম ছেলেসহ গণপিটুনিতে নিহত

আপডেট সময় : ১০:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪