ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমির হোসেন আমুর বাসা থেকে ৫ কোটি টাকা উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • / 220

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এই টাকা উদ্ধার করেন।

এর আগে সরকার প্রধান শেখ হাসিনার পদত্যাগের পর বিকেলে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমু ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকর্মীরা কয়েক দফা আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে। তবে রাত ১২টার দিকে স্থানীয়রা ওই ভবনের তিন তলায় আবার আগুন দেখতে পান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডিল বেরিয়ে পরে।

ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন। এরমধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি ৭৭ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া, ডলার, ইউরোসহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রা হবে বলেও জানায় পুলিশ।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মো. শফিকুল ইসলাম জানান, ভবনটির তৃতীয় তলার কক্ষে অনেকগুলো কম্বলের লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেড়িয়ে আসে। এর সাথে কয়েকটি লাগেজও পাওয়া যায়। বিষয়টি জেলা প্রশাসককে জানাই। এর পর সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আমির হোসেন আমুর বাসা থেকে ৫ কোটি টাকা উদ্ধার

আপডেট সময় : ১২:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪