ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ব্যাংক থেকে ১ লাখ টাকার বেশি তোলা যাবে না

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / 208

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের দায়িত্ব নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গভবনে হবে শপথ অনুষ্ঠান। শপথ অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বুধবার (৭ আগস্ট) রাতে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এক হিসাব থেকে বৃহস্পতিবার (৮ আগস্ট) এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করা যাবে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ বেড়েছে। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় গত রাতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেশে কোনো সরকার নেই এবং আজ নতুন সরকার গঠিত হচ্ছে। এই সময়ে কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে জন্যই এই সিদ্ধান্ত।

নিউজটি শেয়ার করুন

আজ ব্যাংক থেকে ১ লাখ টাকার বেশি তোলা যাবে না

আপডেট সময় : ০২:০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪