ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের সাবেক এমপি বদি চট্টগ্রামে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
  • / 136

কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় ইয়াবা গডফাদার আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাচলাইশ এলাকা হতে গ্রেপ্তার করেছে র‍্যাব। মামলায় বদি ছাড়াও আরও ৩০ জন আসামি রয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম শহরের পাচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, গত ৫ আগস্ট টেকনাফে ছাত্র আন্দোলন প্রতিহত করতে বদি ও তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। একপর্যায়ে রাত ৯টার দিকে তারা গুলি ছুঁড়তে ছুঁড়তে আলো শপিং কমপ্লেক্সে প্রবেশ করে। এ সময় দোকানদাররা প্রাণ বাঁচাতে দোকান ছেড়ে চলে চান। এরপর তারা বিভিন্ন দোকান ভেঙে মূল্যবান জিনিসপত্র ও টাকা নিয়ে যায়। তাছাড়া বাদীর দোকানে আগুন ধরিয়ে দেয় এবং গার্ডকে মারাত্মক জখম করে। একর্যায়ে মাসজিদে মাইকিং করা হলে স্থানীয়রা আসতে শুরু করলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় শপিং মলের প্রহরী আহমদ করিম ছাড়াও আরও চারজন গুরুতর আহত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

বদি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় বদির বিরুদ্ধে মাদক চোরাচালানে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।

এছাড়া তার ভাইদের বিরুদ্ধে মাদক কারবারের গডফাদার হিসেবে জড়িত থাকার প্রমান পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের সাবেক এমপি বদি চট্টগ্রামে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪