ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরুত থে‌কে বাংলাদেশিদের নিরাপদে যাওয়ার পরামর্শ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / 162

লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। চলমান এই হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দি‌য়ে‌ছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়, গত এক সপ্তাহ ধরে দক্ষিণ বৈরুতের কিছু কিছু এলাকায় ক্রমাগত বিমান আক্রমণ চলছে। আক্রমণ দেখে বোঝা যাচ্ছে, দাহি এবং এর নিকটবর্তী এলাকায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক। এ অবস্থায় যেসব বাংলাদেশি প্রবাসী এখনও ওইসব এলাকায় বসবাস করছেন, তাদের দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হবে। বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় তাদের অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হলো।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক ৭১২১৭১৩৯, হটলাইন ৭০৬৩৫২৭৮, হেল্পলাইন ৮১৭৪৪২০৭ ফোন নম্বরে এবং beirut.mission@mofa.gov.bd এই ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।

নিউজটি শেয়ার করুন

বৈরুত থে‌কে বাংলাদেশিদের নিরাপদে যাওয়ার পরামর্শ

আপডেট সময় : ১২:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪