ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:৪৩ অপরাহ্ন, রোববার, ৬ অক্টোবর ২০২৪
  • / 153

অবৈধভাবে ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্তে খুলনা-৫ আসনের সদ্য সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দ বিজিবির হাতে আটক হয়েছেন।

বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছু দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।

নিউজটি শেয়ার করুন

ভারতে পালানোর সময় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৫:৪৩ অপরাহ্ন, রোববার, ৬ অক্টোবর ২০২৪