ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি হামলায় আরও ৯৫ ফিলিস্তিনি নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / 140

গাজায় ইসরাইলি হামলায় গত একদিনে কমপক্ষে ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার বেশিরভাগই উত্তর গাজায়। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। লেবাননেও ইসরাইলি হামলায় ৬ স্বাস্থ্যকর্মীসহ আরও ৪৫ লেবানিজ নিহত হয়েছেন।

মূলত গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকায় স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। আবার তারা ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলেও তাদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ২০৪ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরাইলি হামলায় আরও ৯৫ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ১১:৪৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪