ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৬ জন নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১২:২৪ অপরাহ্ন, রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / 128

গত একদিনে গাজাজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই উত্তরাঞ্চলীয় এলাকার বাসিন্দা।

শনিবার (২৮শে ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। ইতোমধ্যে এ অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও লক্ষাধিক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইলি বাহিনীর গত ১৪ মাসব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ হাজার ১২৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৩৮ জন। তবে ধারণা করা হচ্ছে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

২০২৩ সালে ইসরাইলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী, যা এখনও চলছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি নিমূল করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরাইলি হামলায় আরও ৩৬ জন নিহত

আপডেট সময় : ০১:১২:২৪ অপরাহ্ন, রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪