ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসনাতের ওপর হামলা: বিশেষ অভিযানে আটক ৫৪

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 122

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলার ঘটনায় বিশেষ অভিযানে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ মে) দিবাগত রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এখনও অভিযান চলছে। এ ছাড়াও, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরও ১৬ জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেন।

রোববার সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় ৪-৫টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। আহত হন হাসনাত। পরে পুলিশ পাহারায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

এদিকে, হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে অনেক জেলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

হাসনাতের ওপর হামলা: বিশেষ অভিযানে আটক ৫৪

আপডেট সময় : ০১:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫