ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বেড়ি বাঁধ উপচে পানি ঢুকছে লোকালয়ে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 171
106

চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীতে বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকেছে লোকালয়ের কয়েকটি গ্রামে। স্থানীয়রা জানান, প্রবল জেয়ারে বাঁশখালীর ছনুয়া, গন্ডামারা, খানখানাবাদ, পুকুরিয়ায় বেড়িবাঁধ উপচে পানি ঢুকে পড়ে লোকালয়ে। এতে স্থানীয় লবণ মাঠ পানিতে ভেসে যায়।

এছাড়া পানি ঢুকে পড়ে উপকূলের সড়ক, হাট বাজার ও ঘরবাড়িতে। এছাড়া সকালে পাহাড়ি ঢলে প্লাবিত হয় উপজেলা সদরের মহাজনপাড়া, জলদি এলাকা।

স্থানীয়দের অভিযোগ, এলাকার খাল প্রভাবশালীরা দখল করে স্থাপনা করায় পানি নামার জায়গা নেই। তারা জানান, গত কয়েক বছর বৃষ্টি হলে এখানকার দেড় হাজার পরিবার পানিতে ডুবে ভোগান্তিতে পড়ে। এছাড়া আনোয়ারা উপজেলার জুঁইদন্ডি ইউনিয়নেও বেড়িবাঁধ ভেঙ্গে শঙ্খ নদীর পানি লোকালয়ে ঢুকেছে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে বেড়ি বাঁধ উপচে পানি ঢুকছে লোকালয়ে

আপডেট সময় : ১১:৫৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫