ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে একযোগে ২৫২ বিচারককে বদলি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 123

সারাদেশে বিভিন্ন আদালতের ২৫২ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। একইসঙ্গে ১২ জন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।

সোমবার (২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) এ এফ এস গোলজার রহমানের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন পৃথক জারি করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে একযোগে ২৫২ বিচারককে বদলি

আপডেট সময় : ১১:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫