ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় রয়েছে: আমীর খসরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, রোববার, ৮ জুন ২০২৫
  • / 109

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যেখানে ৯০ শতাংশ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তাব দিয়েছে সেখানে কোন গোষ্ঠীকে সুবিধা দিতে এপ্রিলে নির্বাচনের কথা বলা হচ্ছে তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।
রোববার (৮ জুন) চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে গোষ্ঠীর স্বার্থে এপ্রিলে নির্বাচনের কথা বলা হয়েছে সেই গোষ্ঠীকে সুবিধা দিতে যদি সিংহভাগ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করা হয় তবে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না সে বিষয়ে জনগণের মনে সন্দেহ তৈরি হবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পরে করার কারণ ও যৌক্তিকতা নেই। নির্বাচন ডিসেম্বরের পরে গেলে অন্য কোনো উদ্দেশ্য আছে বলে সন্দেহ প্রকাশ করেন বিএনপির এ নেতা।

নিউজটি শেয়ার করুন

এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় রয়েছে: আমীর খসরু

আপডেট সময় : ০৩:৪৩:৪৩ অপরাহ্ন, রোববার, ৮ জুন ২০২৫