ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদের রক্তের অমর্যাদা হয়, এমন নির্বাচন দেখতে চাই না: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, রোববার, ৮ জুন ২০২৫
  • / 112

জুলাই আন্দোলনের শহীদের রক্তের অমর্যাদা হয়, এমন নির্বাচন দেখতে চাই না।- আজ রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সবাইকে জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ না করার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘আমাদের শহীদের (জুলাই আন্দোলনে) রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চাই না। শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে খুবই সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন আমরা দেখতে চাই।’

ড. শফিকুর রহমান ঈদ উপলক্ষে নিজ এলাকায় তিন দিনের সফর সূচীর অংশ হিসেবে কুলাউড়া উপজেলা পেশাজীবী প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে জামায়াতা আমির বলেন, ‘কোনো দেশেরই আমাদের দেশে হস্তক্ষেপ থাকুক এটা কাম্য নয়, আমরাও কোনো দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা সবার বন্ধু হয়ে থাকতে চাই।’

নিউজটি শেয়ার করুন

শহীদের রক্তের অমর্যাদা হয়, এমন নির্বাচন দেখতে চাই না: জামায়াত আমির

আপডেট সময় : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, রোববার, ৮ জুন ২০২৫