ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত হত্যা যে কোনো মূল্যে বন্ধ করার ঘোষণা এনসিপির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 120

সীমান্ত হত্যা যে কোনো মূল্যে বন্ধ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই পদযাত্রাকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করা হত্যা করা হচ্ছে। অবৈধভাবে একের পর এক পুশইন করা হচ্ছে। যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ গড়ে উঠেছিল। নতুন দেশ গঠনে সারা দেশে কর্মসূচি চলছে। জুলাই ঘোষণাপত্র, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নির্বাচন চেয়েছি।

এনসিপির জুলাই পদযাত্রায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সীমান্ত হত্যা যে কোনো মূল্যে বন্ধ করার ঘোষণা এনসিপির

আপডেট সময় : ০৫:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫