ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত সরকারকে সময় দেবে এনসিপি: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 119

জুলাই সনদের ঘোষণা নিয়ে অন্তর্বর্তী সরকারকে ৫ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (সোমবার, ৭ জুলাই) সকালে রাজশাহীতে এক পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘কম সময়ের মধ্যে আমরা পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছি। দেশের প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে একটি বাস্তবমুখী ইস্তেহার প্রস্তুত করছি। এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা নির্ভর ইস্তেহার হবে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহীতে আমরা এনসিপির শক্তিশালী সমর্থন পেয়েছি। বাংলাদেশের পুনর্গঠনে আমাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে।’

জুলাই সনদ নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণা কেন এখনো আসছে না, তা সরকারকেই ব্যাখ্যা করতে হবে। সরকার যদি ব্যর্থ হয়, তবে আমাদের পরবর্তী করণীয় নিয়ে ভাবতে হবে।’

পথসভায় স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং রাজশাহী অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করেন।

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত সরকারকে সময় দেবে এনসিপি: নাহিদ ইসলাম

আপডেট সময় : ০১:৫৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫