ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 71

জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই-আগস্ট, ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তাহলে আপনাদের ওপর অনেক দায় এসে পড়বে। মনে রাখবেন, এ গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখে জুলাই-আগস্টের আন্দোলন বেগবান হয়েছে।’

ধর্ম নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজন করেছেন। দেশের মানুষ জানে, কারা ধর্ম নিয়ে রাজনীতি করে।’

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘দেশে অনেক সংকট থাকার পরেও ড. মুহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করেছি। এ সরকারের প্রতি এখনো আমরা সমর্থন জানিয়ে যাচ্ছি। কারণ তিনি অসৎ না। তিনি শেখ হাসিনার মত পদ্মা সেতুর নামে, মেট্রোরেলের নামে, ফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করছেন না।’

অনুষ্ঠানে আমরা বিএনপি পরিবারের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক মো. উমর ফারুখ, আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান, আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব মোখছেদুল মমিন মিঠুন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি ও জেলা বিএনপি নেতা সহিরুজজামান সাজু প্রমুখ।

সভা শেষে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন রিজভী আহমেদ। অনুষ্ঠান শেষে কুড়িগ্রাম জেলা বিএনপি’র নতুন কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

‘সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রমজানের আগে নির্বাচন দেয়া’

আপডেট সময় : ১১:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫