একুশে আগস্ট গ্রেনেড হামলা: রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ২৪ জুলাই

- আপডেট সময় : ০৫:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 108
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ফের ২৪ জুলাই নির্ধারণ করেছেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) দুপুরে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এদিন শুনানির শুরুতে এ মামলার পলাতক দুই আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে পলাতক মো.হানিফ ও মাওলানা তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় আইনজীবী এস এম শাহজাহানকে।
এরপর রাষ্ট্র পক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। দুই দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের ১ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট।
এ রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। স্টেট ডিফেন্স আইনজীবী এস এম শাহজাহান বলেন, এ মামলায় মুফতি হান্নানসহ যারা স্বীকারোক্তি দিয়েছেন সেগুলো আবারো দেখবেন আপিল বিভাগ।





















