ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এআই’র অপব্যবহার আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ: সিইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 64

সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার আগামী নির্বাচনের নতুন চ্যালেঞ্জ বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (শনিবার, ২৬ জুলাই) সকালে খুলনায় নির্বাচন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি জানান, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে অনেকের বক্তব্য হুবহু নকল করা হচ্ছে। যাচাই-বাছাই না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনে বড় বাধা হিসেবে দেখছে কমিশন।

এছাড়া নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োগের বিষয়ে তিনি জানান, সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতি অনুসরণ করবে কমিশন।

তিনি আরও বলেন, ভোটারদের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে সিইসি বলেন, আগামী নির্বাচনে কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কেন্দ্রে নিয়ে আসা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। এসময় সিইসি বলেন, নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। আমরা চাই স্বচ্ছ নির্বাচন। রাতের আঁধারে কোনো কার্যক্রম নয়, দিনের আলোতেই সব কিছু করতে চাই। যাতে করে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। আমরা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তা না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে।

সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার।

নিউজটি শেয়ার করুন

এআই’র অপব্যবহার আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ: সিইসি

আপডেট সময় : ০২:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫