যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে পাকিস্তান

- আপডেট সময় : ০১:৩৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
- / 65
পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ‘খুব কাছে’ রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ কূটনীতিক। ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলে এক আলাপকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘আমি মনে করি আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছি। “আমাদের দলগুলি এখানে ওয়াশিংটনে ছিল … প্রধানমন্ত্রী একটি কমিটিকে এখন সংশোধনের দায়িত্ব দিয়েছেন। এটি কয়েক মাস হবে না, এমনকি সপ্তাহও নয় – কেবল কয়েক দিন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পর তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার এবং গুরুত্বপূর্ণ খনিজ ও খনি খাতে সহযোগিতা বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
দার বলেন, এই চুক্তিতে বাণিজ্য ও খনিজ বিষয়ে সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে এবং তিনি মার্কিন উদ্যোক্তাদের পাকিস্তানের বিশাল সম্পদে বিশেষত খনি ও অফশোর গ্যাসে বিনিয়োগের আহ্বান জানান। তিনি আরও বলেন, ইউএস এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো আমেরিকান বিনিয়োগকারীদের সহায়তা করতে প্রস্তুত।
পাকিস্তানের প্রাকৃতিক সম্পদের মূল্য ৬ থেকে ৮ ট্রিলিয়ন ডলার উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর সম্ভাবনা রয়েছে।
























