ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের ২৬ দিনে প্রবাসী আয় ১৯৩ কোটি ডলার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৩:০২ অপরাহ্ন, রোববার, ২৭ জুলাই ২০২৫
  • / 95

চলতি জুলাই মাসের ২৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯৩ কোটি মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী, এ অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ হাজার ৫৮৩ কোটি টাকা। রোববার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে। হুন্ডি প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণে রেমিট্যান্স প্রবাহে এই স্থিতিশীলতা এসেছে।

সবশেষ জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা ২৮২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।

সদ্য সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার। এই অঙ্ক এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্স। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের জোগানে স্বস্তি এনে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের ২৬ দিনে প্রবাসী আয় ১৯৩ কোটি ডলার

আপডেট সময় : ০৯:৪৩:০২ অপরাহ্ন, রোববার, ২৭ জুলাই ২০২৫