ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ আন্দোলন-সংগ্রামেই ফ্যাসিবাদের পতন হয়েছে: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 63

আগামী নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (৮ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট এবং এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‌‘আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাইয়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে।’

এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এই সভায় তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

সমমনা দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, বেগম সেলিম রহমান, এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমদ, বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

দীর্ঘ আন্দোলন-সংগ্রামেই ফ্যাসিবাদের পতন হয়েছে: তারেক রহমান

আপডেট সময় : ০৭:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫