ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা নষ্ট করছে তাদের প্রতিরোধের আহ্বান আনু মুহাম্মদের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 64

পুরনো স্বৈরাচারের পথ অনুসরণ করে যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে নষ্ট করছে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। আজ (শনিবার, ৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির সমাপনী সমাবেশে এ আহ্বান জানান।

একবছর পার হলেও শহিদের পরিষ্কার একটা তালিকা প্রকাশ না হওয়ায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন তিনি। জুলাই পরবর্তী সময়ে বিচারের নামে যে মামলা বাণিজ্য হচ্ছে তা পুরো বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে।

সরকারের বিভিন্ন আয়োজনে মনে হয় শহিদ ও আহতদের জন্য অনেক কিছু করছে সরকার। কিন্তু আসলে কিছুই করছে না বলেও মন্তব্য করেন। সমাবেশে জুলাই শহিদদের হাতে স্বারক তুলে দেন অধ্যাপক আনু মুহাম্মদ।

নিউজটি শেয়ার করুন

যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা নষ্ট করছে তাদের প্রতিরোধের আহ্বান আনু মুহাম্মদের

আপডেট সময় : ১০:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫