ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ১০ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 81

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জেলায় ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পগুলো বাস্তবায়ন করে এবং আজ সকালে রাজশাহী সার্কিট হাউজে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এলজিইডি সূত্রে জানা গেছে, উদ্বোধনকৃত প্রকল্পগুলো হলো- রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ, চারঘাট উপজেলার নিমপাড়া হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘা উপজেলার চক ছাতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদাগাড়ী উপজেলার সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুর উপজেলার ধরশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বাগমারা উপজেলায় নবনির্মিত একডালা ভূমি অফিস ও পবা উপজেলার হরিপুর হাটে একটি দ্বিতল বাজার ভবন উদ্বোধন করেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ গোদাগাড়ী উপজেলায় ৭২ মিটার পান্থাপাড়া-কোদমশহর ভাগৈল সেতুর নির্মাণ কাজ এবং চারঘাট উপজেলায় নিমাপাড়া-হবিবপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
তিনি কাশিমবাজার থেকে বয়া পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের পাশাপাশি বাগমারা উপজেলার বীরকুটসায় একটি দ্বিতল বাজার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীতে ১০ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন আসিফ মাহমুদ

আপডেট সময় : ০১:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫