অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা না করলে নির্বাচন অনিশ্চয়তায় পড়বে: গয়েশ্বর

- আপডেট সময় : ০৪:২৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / 68
অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে আগামী নির্বাচন অনিশ্চয়তায় পড়বে বলে মনে করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সংস্কার নিয়ে প্রশ্নে তুলে বলেন, ‘সংস্কার করলে বিএনপি করতে পারে। কারণ সংস্কারের ইতিহাস রয়েছে দলটির ‘ এসময় তিনি গণমাধ্যমের সমালোচনা করে বলেন, ‘সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি বাড়লেও গণমাধ্যম তা সঠিক ভাবে তুলে ধরছে না। যদি সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারে তাহলে রাজনৈতিক দলগুলো তাদের কাজের প্রতি সতর্ক থাকত।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, জুলাই শহীদদের স্বপ্ন পূরণে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে, যেন জনগণ নির্ভয়ে ভোট দিয়ে সরকার নির্বাচিত করতে পারে।
এদিকে, বনানীতে আরাফাত রহমানের কবরে শ্রদ্ধা শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার আরাফাত রহমান কোকো। দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে, তার এই অকাল মৃত্যু হতো না।
বিএনপির এ নেতা আরও বলেন, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। চাঁদাবাজ-দখলদারদের বিরুদ্ধে সরকারকে সোচ্চার হওয়ার আহবান জানান রুহুল কবির রিজভী।
























