ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 74

খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার, ১৫ আগস্ট) রাতে রূপসা ঘাট শাখার প্রধান দরজা ও ভল্ট ভেঙে এ চুরির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শাখাটির ম্যানেজার জানান, রাত ১০টার দিকে তিনি জানতে পারেন দুর্বৃত্তরা ব্যাংকের তালা ও ভল্ট ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়। ব্যাংকটির ভল্টে ১৬ লাখ টাকার বেশি ছিলো। যার মধ্যে দুর্বৃত্তরা এক হাজার ৪০০ টাকা রেখে গেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করেনি। তবে ব্যাংক ও আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধী শনাক্তে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও চুরির সময় তারা অনুপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা চুরি

আপডেট সময় : ১১:৪৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫