ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার বিমানবন্দরে ‘ক্রিকেট ব্যাটে ৫ হাজারের বেশি ইয়াবা’, আটক ২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, রোববার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 75

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাট থেকে ৫ হাজারের বেশি ইয়াবাসহ দু’জনকে আটক করেছে বিমানবন্দরের কর্মীরা, যাদের মধ্যে একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

আজ (রোববার, ১৭ আগস্ট) সকাল সোয়া ১০টায় বিমানবন্দরে মালামাল তল্লাশির সময় তাদের আটকের এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।

আটকরা হল— মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। এদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

বিমানবন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের বরাতে ইলিয়াস খান বলেন, ‘আটকরা বেলা ১১টা ২৫ মিনিটের কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা নামের বিমান পরিবহন সংস্থার একটি ফ্লাইটের যাত্রী ছিলেন।

তারা ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন।

এতে ব্যাগ ও মালামাল স্ক্যানিং করার সময় ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ১০০ টি ইয়াবা পাওয়া যায় বলে জানান ওসি। তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার বিমানবন্দরে ‘ক্রিকেট ব্যাটে ৫ হাজারের বেশি ইয়াবা’, আটক ২

আপডেট সময় : ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, রোববার, ১৭ অগাস্ট ২০২৫