ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান নতুন সমাজব্যবস্থা উপহার দেবেন: এ্যানি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 54

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রত্যয়। আগের কোনো রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ড চলবে না। তারেক রহমান নতুনভাবে রাজনীতি ও সমাজব্যবস্থা উপহার দেবেন।’

আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় এ্যানি আরও বলেন, ‘আমরা রাজনীতি করি, নেতৃত্ব দিই ইনকাম করার জন্য? না এসব চলবে না। তিনি নেতা­-কর্মীদের উদ্দেশে বলেন, রাজনীতি করবেন সেবার জন্য, সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবে–এ ভাব থেকে সরে আসতে হবে। কারণ আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়েছি তারেক রহমানের নেতৃত্বে। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা, ভুলা যাবে না।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘৫ তারিখের পরে তারেক রহমান যে জিয়ার স্বপ্নটাকে লালন করেন, খালেদা জিয়ার আপোষহীন স্টাইলে যে কাজটা করার চিন্তা করেন, সে কাজটাতে হাত দিয়েছেন।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশ্রাফ উদ্দিন নিজান। আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক শাহেদ আলী পটু প্রমুখ। এর আগে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

দীর্ঘ ২২ বছর পর প্রকাশ্যে আনুষ্ঠানিকতায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২২ সালের ৩০ অক্টোবর বিএনপির এ দুই ইউনিটের কমিটি গঠন করা হয়। এর আগে ২০০৩ সালে সম্মেলন হয় বলে দলীয় সূত্রে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান নতুন সমাজব্যবস্থা উপহার দেবেন: এ্যানি

আপডেট সময় : ০৫:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫