নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে: ডা. জাহিদ হোসেন

- আপডেট সময় : ০৪:২৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 52
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে। তিনি তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচন নিয়ে উসকানি দিতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’ আজ (মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে আনন্দ র্যালিতে অংশগ্রহণ শেষে এসব মন্তব্য করেন তিনি।
ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘আগামীর বাংলাদেশ নতুন প্রজন্মের কর্মসংস্থানের বাংলাদেশ। আইনশৃঙ্খলার অবনতি না হয় সেজন্য চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে চায় বিএনপি। সম্প্রতি দেশে অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে প্রভাবিত করে নির্বাচনে বিঘ্ন সৃষ্টির করার চেষ্টা করছেন। এসব ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।’
ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি সানাউল্লাহ
তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ জাতির কাছে কোনো ষড়যন্ত্র সফল হয় না বরং জনগণ বিজয়ী হয় কারণ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এসময় আনন্দ র্যালিতে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।




















