ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান: উপদেষ্টা আদিলুর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 44

ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে যে, তারা আর ষড়যন্ত্র করবে না। ফ্যাসিবাদের ষড়যন্ত্র কিন্তু এখনও চলমান— এ কথা বলেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নাটোর শহরের ভবানীগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ বারবার ফিরে আসার চেষ্টা করলে তাকে দমন করতে হয়, প্রতিহত করতে হয়। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদকে দমন করবে প্রতিহত করবে। বাংলাদেশ যে লক্ষ্যে ৫ আগস্ট ঘুরে দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য বজায় থাকবে।’

উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘জুলাই আন্দোলনে একদল তরুণ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। সারা দেশের মানুষ তাদের পিছনে এসে দাঁড়িয়েছিল। জুলাইয়ের ৩৬ দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্তু সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি।’

আরও পড়ুন: সিলেটে এখনো সমানতালে পাথর উত্তোলন চলছে: সৈয়দা রিজওয়ানা

তিনি আরও বলেন, ‘আমাদের সামনে বিচার এবং সংস্কারের কাজ এখনও বাকি আছে। বিচারকে দৃশ্যমান করে তোলার প্রক্রিয়া চলছে। সংস্কারও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এরই মধ্যে আমাদের তৃতীয় কাজ নির্বাচনেরও ঘোষণা এসেছে। আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব যতদূর সম্ভব বাস্তবায়নের করতে। কেননা এটা শুধু সরকার নয়, এটা গণঅভ্যুত্থানের সরকার।’

জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, পুলিশ সুপার তারিকুল ইসলাম, শহিদ আকিবের বাবা জামায়াত নেতা দেলোয়ার হোসেন খান, সিংড়ার শহিদ হৃদয়ের বাবা রাজু আহমেদ।

এর আগে, সকাল সাড়ে ৮টায় নাটোর শহরে অবস্থিত জুলাই শহিদদের কবর জিয়ারত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান: উপদেষ্টা আদিলুর

আপডেট সময় : ০৪:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫