কাহারোলে আনসার ভিডিপি সদস্য যাচাই-বাছাই সম্পন্ন

এম এ জলিল শাহ, কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৩৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 192
দিনাজপুরের কাহারোলে শারর্দীয় দূর্গা পূজকে সামনে রেখে আনসার ভিডিপি সদস্যেরে বাছাই কার্যক্রম শেষ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের ঈদগাঁও মাঠে উপজেলার ৬টি ইউনিয়নের মহিলা ও পুরুষ আনসার ভিডিপি ৪১৬ জন পুরুষ ও ১৮৮ জন মহিলা কে প্রশিক্ষণের সনদপত্র সহ যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে।
উক্ত যাচাই-বাছাই করার সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার আনসার ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আবদার মোল্লা, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ কুদরত ই খুদা, উপজেলা মহিলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা জান্্নাত তারা ঝর্না।






















