ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন: লুৎফুজ্জামান বাবর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০১:২৪ অপরাহ্ন, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 48

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে ২ ঘণ্টার বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘তারেক রহমান শিগগিরই ফিরবেন, তার ফেরার ব্যাপারে আলোচনা হয়েছে।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘দিল্লীতে শেখ হাসিনার সঙ্গে এস আলমের কর্ণধারের বৈঠককে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে, এটা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক কিছু বিষয়ে আলোচনা হয়েছে।’

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতেই হবে: সালাহউদ্দিন

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে সরকারের প্রচেষ্টার কমতি নেই। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। তবে কিছু বিষয়ে উদ্বেগ আছে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে।’

বাবর বলেন, ‘এস আলম ভারতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে। সেখানে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সেই সঙ্গে দেশে অবৈধ অস্ত্র আসছে তা নিয়ে উদ্বেগ আছে।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন: লুৎফুজ্জামান বাবর

আপডেট সময় : ১০:০১:২৪ অপরাহ্ন, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫