৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি রাশেদের

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:১০:২২ অপরাহ্ন, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / 70
৪৮ ঘণ্টার মধ্যে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেলে নুরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।
একইসঙ্গে অপরাধীদের আইনের আওতায় না আনার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন দলটির নেতারা। জানান, গতকাল নুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।
আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নেই উদযাপিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নুরকে বিদেশে উন্নত চিকিৎসা ঘোষণা দিয়েও সরকার তালবাহানা করছে মন্তব্য করে, সরকারের এ ঘোষণাকে প্রত্যাখ্যান করেন দলটির নেতারা।
তারা জানান, প্রয়োজনে দল এবং পরিবারের পক্ষ থেকেই তাকে বিদেশে চিকিৎসা নিতে পাঠানো হবে।























