ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি: অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 53

‘মা’ শুধু একটি শব্দ নয়, একটি অনুভূতি, একটি ভালোবাসা, একটি আশ্রয়। পাঁচ বছর আগে এই আশ্রয়কে হারান জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে আজও মা শেফালি বিশ্বাসকে প্রতিটি নিঃশ্বাসে অনুভব করেন তিনি। এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানালেন এ নায়িকা।

অপু বিশ্বাস তার ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে লিখেছেন, আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, এক বুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের

অপু বিশ্বাস ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর সন্তান আব্রাম খান জয়ের জন্ম দেন। তাই এই মাসটি তার কাছে আনন্দের হলেও মায়ের মৃত্যু বার্ষিকীর কারণে বেদনাদায়কও হয়ে যায়।

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অপু বিশ্বাস মা শেফালী বিশ্বাস। এর কয়েক দিন আগে তিনি স্ট্রোক করেন।

এরপর শেফালী বিশ্বাসকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা করে চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। ১৮ সেপ্টেম্বর সেখানেই তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি: অপু বিশ্বাস

আপডেট সময় : ০৫:১৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫