ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুদানের দারফুরের মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 67

সুদানের দারফুরে অঞ্চলের একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) সকালে দারফুরের এল-ফাশের শহরে মসজিদে এ ড্রোন হামলা চালানো হয়।

পরমাণু ইস্যুতে ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখলো জাতিসংঘ

প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ চলাকালে এ হামলা চালানো হয়। এতে মুহূর্তেই নিহত হন ডজনখানেক মানুষ।

চিকিৎসকরা বলছেন, এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে এখনও মরদেহ উদ্ধারের কাজ চলছে।

দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার দায় স্বীকার করেনি গোষ্ঠীটি।

দুই বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলা গৃহযুদ্ধে দারফুরের এ শহরই এখন সবশেষ সেনাঘাঁটি। শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে আরএসএফের যোদ্ধারা।

নিউজটি শেয়ার করুন

সুদানের দারফুরের মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮

আপডেট সময় : ১২:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫